Skip to content
Banking Diploma Preparation
  • JAIBB CoursesExpand
    • Business Communication in Financial Institutions
    • Principles of Economics
    • Monetary and Financial System
    • Laws And Practice of General Banking
    • Basic Accounting
    • Organization & Management
  • AIBB CoursesExpand
    • Risk Management in Financial Institutions (RMFI)
    • Credit Operations and Management (COM)
    • Trade Finance and Foreign Exchange (TFFE)
    • Information and Communication Technology in Financial Institutions(ICTFI)
    • Governance in Financial Institutions (GFI)
  • IBB Reading Materials
  • JAIBB Model Tests
  • AIBB Model Tests
Banking Diploma Preparation
Home / COM / ব্যাংকের ঋণগ্রহীতাদের প্রকারভেদ বর্ণনা করুন

ব্যাংকের ঋণগ্রহীতাদের প্রকারভেদ বর্ণনা করুন

ব্যাংকের বিভিন্ন ধরনের ঋণগ্রহীতা

ব্যাংক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রয়োজন ও ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী ঋণ প্রদান করে। প্রধান ঋণগ্রহীতার ধরনগুলো নিচে দেওয়া হলো—

১. ব্যক্তি (Individual / Retail Segment)

ব্যাংকের ব্যক্তি শ্রেণী ঋণগ্রহীতার মধ্যে রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট উদ্যোক্তা, কৃষক, ভোক্তা, গৃহঋণ গ্রহীতা এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারী।

  • ঋণের ধরন: গৃহঋণ, গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ, ভোক্তা ঋণ।
  • উদ্দেশ্য: ব্যক্তিগত প্রয়োজন পূরণ যেমন বাড়ি কেনা, গাড়ি কেনা, শিক্ষা ও চিকিৎসার খরচ মেটানো।

২. একক মালিকানাধীন ব্যবসায় (Proprietorship Firm)

একক মালিকানাধীন ব্যবসায় বলতে একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসা কে বুঝায়। ব্যংক একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে।

  • ঋণের ধরন: নগদ ঋণ (Cash Credit), ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, স্বল্পমেয়াদি কার্যকরী মূলধন ঋণ।
  • উদ্দেশ্য: কাঁচামাল কেনা, পণ্য মজুদ রাখা এবং দৈনন্দিন ব্যবসার খরচ চালানো।

৩. অংশীদারি ব্যবসা (Partnership Firm)

দুই বা ততোধিক অংশীদারের যৌথ মালিকানায় পরিচালিত ব্যবসা। ব্যাংক অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে।

  • ঋণের ধরন: নগদ ঋণ, মেয়াদি ঋণ, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন সুবিধা।
  • উদ্দেশ্য: ব্যবসায় সম্প্রসারণ, কার্যকর মূলধন ব্যবস্থাপনা এবং যন্ত্রপাতি ক্রয়।

৪. প্রাইভেট লিমিটেড কোম্পানি (Private Limited Company)

প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে সীমিত দায়বদ্ধতাসম্পন্ন নিবন্ধিত কোম্পানিকে বুঝায়, যা শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। ব্যাংকের ঋণগ্রহীতাদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি।

  • ঋণের ধরন: মেয়াদি ঋণ, নগদ ঋণ, এলসি (Letter of Credit), ব্যাংক গ্যারান্টি।
  • উদ্দেশ্য: মূলধনী বিনিয়োগ, আমদানি অর্থায়ন, প্রকল্প সম্প্রসারণ ও কার্যকর মূলধনের প্রয়োজন।

৫. পাবলিক লিমিটেড কোম্পানি (Public Limited Company)

পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং জনসাধারণের কাছে শেয়ার বিক্রয়কারী কোম্পানি। ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি সমূহকে ঋণ দিয়ে থাকে।

  • ঋণের ধরন: সিন্ডিকেটেড ঋণ, মেয়াদি ঋণ, ঋণপত্র, নন-ফান্ডেড সুবিধা।
  • উদ্দেশ্য: বড় শিল্প প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণ।

৬. বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান (Large Corporates)

বাংলাদেশে বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে, যেমনঃ স্কয়ার গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, আকিজ গ্রুপ ইত্যাদি। এসব  শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ঋণের চাহিদা অনেক বেশি। ব্যাংক এসব বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান গুলোকে ঋণদান করে থাকে।

  • ঋণের ধরন: সিন্ডিকেটেড ঋণ, প্রকল্প অর্থায়ন, এলসি, পারফরম্যান্স গ্যারান্টি।
  • উদ্দেশ্য: নতুন শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ এবং বড় আকারের আমদানি-রপ্তানি কার্যক্রম।

৭. সরকারি প্রতিষ্ঠান (Government Entities / SOEs)

দেশে বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত বা সরকারি মালিকানাধীন সংস্থা রয়েছে। এসব রাষ্ট্রায়ত্ত বা সরকারি মালিকানাধীন সংস্থা বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে।

  • ঋণের ধরন: প্রকল্প ঋণ, ডিফার্ড পেমেন্ট গ্যারান্টি, পারফরম্যান্স বন্ড।
  • উদ্দেশ্য: অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ প্রকল্প ও জাতীয় উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন।

Credit Operations and Management, Module A

Md Monirul Islam

This platform aims at supporting bankers for JAIBB & AIBB Exam preparation. Read the contents regularly & don't forget to share with your colleagues.

Post navigation

Previous Previous
বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কী ধরনের ঋণ সুবিধা প্রদান করে?
NextContinue
ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ধরন আলোচনা কর। এই বিশেষ সম্পর্কের সাথে কী কী অতিরিক্ত দায়িত্ব যুক্ত থাকে?

© 2026, All Rights Reserved. Developed by Md Monirul Islam.

Scroll to top
  • JAIBB Courses
    • Business Communication in Financial Institutions
    • Principles of Economics
    • Monetary and Financial System
    • Laws And Practice of General Banking
    • Basic Accounting
    • Organization & Management
  • AIBB Courses
    • Risk Management in Financial Institutions (RMFI)
    • Credit Operations and Management (COM)
    • Trade Finance and Foreign Exchange (TFFE)
    • Information and Communication Technology in Financial Institutions(ICTFI)
    • Governance in Financial Institutions (GFI)
  • IBB Reading Materials
  • JAIBB Model Tests
  • AIBB Model Tests